1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

ভাঙ্গুড়ায় রাকাবের প্রণোদনা ঋণ নিয়ে ক্ষতিগ্রস্থদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৮৭৯ সময় দর্শন

মাহবুব-উল-আলম,ভাঙ্গুড়া(পাবনা) :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভাঙ্গুড়া শাখা থেকে কৃষি প্রণোদনা ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন গ্রহিতারা। জানাগেছে, করোনাকালিন সময়ে মৎস্য,ডেইরী, পোল্ট্রি,কৃষি ও খাদ্য ব্যবসায় ক্ষতিগ্রস্থদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের প্রণোদনা প্যাকেজের আওয়তা রাকার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২ কোটি ৭৭ লাখ টাকা ঋণ বিতরণ করছে।

রাকাবের ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, মাত্র চার পার্সেন্ট সূদে ইতোমধ্যে উপজেলার ১৭ জন ব্যবসায়ীকে মৎস্য খাতে ৮ লাখ,ডেইরী খাতে ৫৪ লাখ,পোণ্ট্রি খাতে ২২ লাখ,জুয়েলারি শিল্পে ৪ লাখ ও ফসলী খাতে ১৬ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

এছাড়া বোরো ধান উৎপাদনে কৃষকদের মাঝে আরো ১ কোটি ৪৭ লাখ টাকার প্রণোদনা ঋণ বিতরণ চলছে । এতে একজন কৃষক এক বিঘা জমি চাষাবাদের জন্য চার পার্সেন্ট সূদে ২৩ হাজার টাকা ঋণ পাচ্ছেন।

উপজেলা ঝবঝবিয়া গ্রামেরএমএসসি পাস যুবক মিজানুর রহমান জানান, করোনাকালিন সময়ে পোল্ট্রি খামারে তিন লাখ টাকা লোকসান খাওয়ার পর তিন মাস পুর্বে রাকাব থেকে পাঁচ লাখ টাকার প্রণোদনা ঋণ নেই। এ সময়ে এক হাজার ব্রয়লার পালন করে ২৫ হাজার টাকা লাভ করেছি। এছাড়া আমার ডেইরী ও লেয়ার ফার্ম পুনরায় চালু করেছি। আমি প্রণোদনার টাকা ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি চার পার্সেন্ট সূদে এই ঋণের মেয়াদ অনন্ত তিন বছর চালু রাখার দাবি জানান। তাহলেই কেবল ক্ষতিগ্রস্থরা করোনার ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন।

উপজেলার শরৎনগর বাজারের খাদ্য ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন,বিশ লাখ টাকার প্রণোদনা ঋণ পেয়ে আবার ব্যবসায় জোর দিয়েছি। আশাকরি দু’বছরের মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host