1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ইরাকের এক আদালতে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬৫৫ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি।

এ হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।  এই হত্যাকাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন, ‘এক জনের দামে দুজনের’ হিসেব শেষ করা হলো।

এর আগে গত বছরের জুনে ইরানের একটি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ ছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ দিতে অনুরোধ জানানো হয়।

বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স২৪ জানায়, ইরাকের দণ্ডবিধি ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host