1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৭৭ সময় দর্শন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:পাবনার চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলো খাদিজা খাতুন নামের দুই বছরের এক শিশু। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মামাতো ভাই আহসান হাবীব (১২) কে আটক করেছে পুলিশ।
নিহত খাদিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আটক আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আটক আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের বিভিন্নজনকে মারধর করে। বিকেলে শিশুটির মা খাবার কিনে দিতে আহসান হাবীবকে দশ টাকা দেন। পরে মামাতো ভাই আহসান হাবীব শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়। তারপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির অদূরে মৃত আব্দুল হামিদের ছেলে মো: আব্দুল্লাহর নির্মাণাধীন বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা, শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host