1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

উল্লাপাড়ায় মহাসড়কের সংলগ্ন দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৫৭৯ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে রাস্তার মধ্যে বসা ২৫টি দোকান উচ্ছেদ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। প্রতিদিন মহাসড়কের দুইপাশে অনেক স্থান জুড়ে এসব দোকানগুলো বসায় এই সড়কে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে আসছিল। প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ রাস্তা থেকে এসব দোকান উচ্ছেদ করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, বোয়ালিয়া বাজারে মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে দুই পাশে বসা দোকানগুলো সড়ানোর জন্য অনেকবার সংশি­ষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বিশেষ করে সপ্তাহের হাটের দুইদিন এখান পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়ায়। ফলে পুলিশ এসব দোকান উচ্ছেদ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host