1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

শরীরে করোনার ভ্যাকসিন নিয়ে প্রতিক্রিয়া জানালেন নওশীন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৬২১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা। বাংলাদেশে এখনো ভ্যাকসিন না এলেও আলোচনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ ও দেশের জনগণ। কবে কোথায় কিভাবে করোনার ভ্যাকসিন দেওয়া সে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যমের প্রথম পাতায় খবর থাকছে। এদিকে বাংলাদেশে করোনার ভ্যাকসিন না হলেও প্রবকাসী অনেক বাংলাদেশি ভ্যাকসিন পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছেন।

টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন শরীরে ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এক সময়ের পরিচিত মুখ নওশীন যুক্তরাষ্ট্রে থাকছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হবার কারণেই ভ্যাকসিন গ্রহ্ণের সুযোগ পেয়েছেন এই অভিনয়শিল্পী।

করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন ফেসবুকে হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গতকাল (৫ জানুয়ারি) ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

রেডিও জকি থেকে নওশীন ২০০৭ থেকে অভিনয়, মডেলিং এর কাজ করে খ্যাতি অর্জন করেন। তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রার্থনা, মূখোশ মানুষ, হেলো অমিত, দুদু মিয়া, সোয়াচানপাখি অন্যতম। তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host