1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

সিনেমা পরিচালনায় আসছেন মিলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৬২২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: চলচ্চিত্র ও নাটক, দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এরইমধ্যে মিলনের ক্যারিয়ারে যোগ হয়েছে ২৪টি ছবি। নিয়মিত তিনি নাটক পরিচালনা করলেও এবার নতুন পরিচয় যোগ হতে যাচ্ছে নামের সঙ্গে। শিগগিরই ছবি পরিচালনায় দেখা যাবে এই অভিনেতাকে। এরই মধ্যে দুটি ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন তিনি।

এ প্রসঙ্গে মিলন বলেন, ‘আমি দুটি ছবির পাণ্ডুলিপি করে ফেলেছি। প্রাথমিকভাবে নাম রেখেছি রেড বক্স ও আই ক্যান। দুটিই আমার লেখা। দারুণ গল্প তৈরি হয়েছে। এখন ছবি দুটির প্রযোজনা নিয়ে কাজ করছি। যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে খুব দ্রুত কাজ শুরু করবো।’ এছাড়া ছবি পরিচালনায় সফল হলে নিয়মিত নির্মাতার ভূমিকায় তাকে দেখা যেতে পারে বলে জানান মিলন।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ইন্দুবালা’। গ্রামীণ পটভূমি নিয়ে নির্মিত ‘ইন্দুবালা’ ছবিতে গ্রামের এতিম এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির পরই বেশ প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছি। দর্শকরা আমাকে মনে হয় মিক্সড চরিত্রে দেখতে বেশি পছন্দ করেন। আমি তাদের প্রতিক্রিয়ায় খুবই খুশি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host