1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

এবার হংকংয়ে শনাক্ত হল নতুন করোনা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৯ সময় দর্শন

যুক্তরাজ্যে ছড়িয়েপড়া নতুন করোনাভাইরাস এবার হংকংয়ে পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরা দুই শিক্ষার্থীর শরীরে এই নতুন ভাইরাসটি শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের সংক্রামক রোগ শাখার প্রধান ডা. চুয়াং শুক-কুয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ডিসেম্বরে যুক্তরাজ্যের ‘এশিয়ান ফাইনানশিয়াল হাব’ থেকে ফেরার পর দুই শিক্ষার্থী করোনা পজেটিভ হন। তাদের শরীরে পাওয়া নমুনার সঙ্গে করোনার ব্রিটিশ ধরনটির মিল পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার বলে জানিয়েছেন তিনি।

এদিকে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা নিশ্চিত করেছে হংকং। হংকং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ৭৫ লাখ ডোজ সংগ্রহ করছে। এর আগে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ৭৫ লাখ এবং ফোসান ফার্মা-বায়োএনটেকের কাছ থেকে ৭৫ লাখ ডোজের অর্ডার দেয় দেশটি। তারা আরো ৭৫ লাখ টিকার ডোজের জন্য চতুর্থ উৎস খুঁজছে বলেও জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যুক্তরাজ্য ছাড়াও করোনার নতুন এ ধরনটি ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে। এ ছাড়া, দক্ষিণ আফ্রিকায় আরো একটি নতুন ধরণের সন্ধান মিলেছে।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host