1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুভেন্তাসকে উড়িয়ে দিলো ফিওরেন্টিনা

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৮০২ সময় দর্শন

ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচে ফিওরেন্টিনার কাছে হেরেছে জুভেন্তাস। মঙ্গলবার রাতের ম্যাচে ০-৩ গোলে হেরেছেন রোনালদোরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে ফিওরেন্টিনা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রাংক রিবেরির পাসে গোল করেন সার্বিয়ান দুসান ভ্লাহোভিচ।

শুরুতেই পিছিয়ে পড়া জুভেন্তাস বড় ধাক্কা খায় ১৮তম মিনিটে। প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে মিডফিল্ডার গায়তানো কাস্ত্রোভিলোকে অহেতুক কড়া ট্যাকল করে লাল দেখেন জুভেন্তাস ফরোয়ার্ড হুয়ান কুয়াদ্রারো।

ম্যাচের ৭৬তম মিনিটে অ্যালেক্স সান্দ্রো আত্মঘাতী গোল করলে ২-০তে এগিয়ে যায় ফিওরেন্টিনা। আর ৮১তম মিনিটে জুভেন্তাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মার্টিন সেসেরাস।

এ পরাজয়ের ফলে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জুভেন্তাস। সমানসংখ্যক ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে এসি মিলান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host