1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

এমন পুরুষকেই চেয়েছি: সানা খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: গত মাসেই অনুরাগীদের চমকে দিয়ে সাবেক অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী সানা খান বিয়ে করেছেন। গুজরাটের ব্যবসায়ী মাওলানা আনাস সাঈদকে বিয়ের পর সদ্য কাশ্মীরে হানিমুনও করতে গিয়েছিলেন। প্রেমের জোয়ারে ভেসে সেই সমস্ত বরফে খেলার ছবি পোস্টও করেছেন সানা।

কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল, আল্লাহর পথে চলার কথা বলা সানা কেন বিয়ে করলেন? পরিবারের চাপে নয় তো! কিন্তু জল্পনা উড়িয়ে দিয়ে সানা জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্ত রাতারাতি হয়নি। বরং আজীবন আনাসের মতোই মানুষকেই প্রার্থনা করেছেন তিনি।

বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানা স্বীকার করেছেন, “আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি। আমি ওঁর মতো মানুষকে সারাজীবন ধরে চেয়েছি। ওঁর সবচেয়ে যে জিনিসটা আমার ভাল লাগে সেটা হল ওঁর ভদ্রতা। ওঁ লাজুক। কিন্তু মোটেও জাজমেন্টাল নয়।”

তবুও সোশ্যাল মিডিয়ায় তাকে ও তার স্বামীকে বারবার আক্রমণ করা হচ্ছে। সে প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমার স্বামী একজন অত্যন্ত ভাল মানুষ। আমার তো ওঁকে খুব সুন্দর দেখতে মনে হয়। অন্যের নাও লাগতে পারে। কিন্তু আমার কিছু যায় আসে না।”

সানা জানিয়েছেন, ২০১৭ সালে আনাসের সঙ্গে মক্কায় সাক্ষাৎ হয় তার। তারপরের বছরও দেখা হয়। তারপর যোগাযোগ হয়। আনাসের কাছে শুনেই ইসলামে আকৃষ্ট হন অভিনেত্রী। এরপর চলতি বছর ফের তাদের দেখা হয় এবং তখনই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দু’জনে।

আনাস সাঈদ যিনি একজন ইসলামিক স্কলার, নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করছেন সানার সঙ্গে বিয়ের পর। তিনি বম্বে টাইমসকে বলেছেন, “আমি মনে করি না অন্য কাউকে বিয়ে করলে এর চেয়ে বেশি খুশি হতাম। সানার মন পরিষ্কার, ভাল মনের মানুষ। আমি বরাবরই এমন একজন মেয়েকে জীবনে চেয়েছিলাম যে আমাকে সম্পূর্ণ করবে। মানুষ তাও আমাকে জিজ্ঞেস করেন, কীভাবে একজন অভিনেত্রীকে আমি বিয়ে করলাম! কিন্তু এরা ছোট মনের মানুষ। আমার জীবন নিয়ে অন্য কারও পরামর্শ শুনব না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host