1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বড় মেয়ের প্রেম করছেন জানালেন ওবামা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৮ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: তার বড় মেয়ে মালিয়া ওবামা প্রেম করছেন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ। করোনাভাইরাস মহামারির শুরুতে তার মেয়ের প্রেমিক ওবামার বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে,দ্য বিল সিমন্স পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এটি নিশ্চিত করেন।

তিনি মালিয়ার প্রেমিকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এটি নিশ্চিত করেন তার মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ। মূলত তার কোয়ারেন্টাইনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়েই এটি প্রকাশ করেন তিনি।

ওবামা বলেন, ‌‘সে একজন ব্রিটিশ। চমৎকার যুবক। মেয়েদের প্রেম নিয়ে চিন্তিত নন ওবামা। সন্তানেরা নিজের মতো করে জীবনযাপন করবে, এটাই তিনি চান।

বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এর আগে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া প্রেম করছেন। প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তার ব্রিটিশ প্রেমিক রোরি ফারকুহারসন। তিনি ব্রিটিশ এক ব্যাংক কর্মকর্তার ছেলে। গলফও বেশ ভালো খেলেন তিনি, যাকে বারাক ওবামার সঙ্গে তার সুসম্পর্ক হওয়ার একটি শক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। কারণ ওবামার প্রিয় খেলার তালিকায় আছে গলফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host