1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জামাল ভূঁইয়া করোনামুক্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই এসেছিল দুঃসংবাদটা। করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

স্বস্তির খবর হলো, খুব দ্রুতই করোনা থেকে সেরে উঠেছেন জামাল। আজ (রোববার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও জামাল ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।

এদিকে জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে।

আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ। হাতে এখন মোটামুটি সময় আছে। জামাল ভূঁইয়া এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host