1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

অষ্টম বর্ষপূর্তি পালন না করে খাদ্য সামগ্রী প্রদানে নতুনধারা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৬ সময় দর্শন

করোনার কারণে অষ্টম বর্ষপূর্তি পালন না করে খাদ্য সামগ্রী প্রদানে নতুনধারার রাজনীতিকগণ ব্যস্ত থাকবেন। ৩০ ডিসেম্বর ২০১২ সালের আত্মপ্রকাশের দিনটিকে ভিন্নভাবে স্মরণিয় করে রাখতে এ উদ্যেগ নেয়া হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ২০ ডিসেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত ‘মহামারি করোনা : নতুনধারা বর্ষপূর্তি পালন করবে না’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। একই সাথে প্রেসিডিয়াম মেম্বার মরহুম লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া, পাগলমন খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার ও আনোয়ার সাইয়্যেদীর স্মরণে দোয়া ও আলোচনা সভার সিদ্ধান্তর কথাও জানান নতুনধারার চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব প্রকৌশলী লিলি চৌধুরী, স্মৃতি রাণী দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে মোমিন মেহেদী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে নতুনধারা বাংলাদেশ এনডিবি আত্মপ্রকাশ করে। রেড র‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ স্বাধীনতার পক্ষের প্রকৃত তরুণদেরকে ঐক্যবদ্ধ করে ৪৪ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৬৭ টি কমিটি গঠন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করার পর নিবন্ধন না দেয়ায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেন নতুনধারার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host