1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

প্রেম করে বিয়ের পর হয়রানির শিকার সুমাইয়া ও হুসাইন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: যশোরের শার্শায় ভালোবাসার পর বিয়ে করা সংসারে প্রতিবন্ধকতা তৈরি করাসহ মিথ্যা হয়রানির শিকার হয়ে বাড়ী ছেড়ে স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হুসাইন নামের এক যুবক।এঘটনায় পর স্বামীকে বাঁচাতে যশোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া ইয়াসমিন। এমন ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া এলাকায়।

সুমাইয়া ইয়াসমিন জানান,তিনি যখন খুব ছোট। তার পিতা তাকে অন্যত্র বিয়ে দেয়।যে বিয়ে তার পছন্দ ছিলো না। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের আকরাম আলী মোল্লার ছেলে হুসাইনের সাথে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়াসমিনের প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।

এঘটনা সুমাইয়ার পরিবারে জানাজানি হলে সুমাইয়া পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হয়।

এর এক পর্যায়ে সুমাইয়া বাড়ী থেকে পালিয়ে হুসাইনের কাছে চলে আসে এবং তাকে বিয়ে না করলে আত্বহত্যা করবে বলে সাফ জানিয়ে দেয়।এক পর্যায়ে বিয়ের পর তাদের সংসার সুখের হবে ভেবে দুজনার সম্মতিতে তারা গত ১০ই এপ্রিল পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের একমাস পর সুমাইয়ার পরিবারের পক্ষে তার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাদের বিয়ে মেনে নেবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়ীতে নিয়ে আসে। বাড়ীতে নিয়ে আসার পর সুমাইয়ার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাকে আটকে রেখে জোর করে ডিফোর্সের কাগজে সই নিয়ে নেই।

এর ৮ মাস পর সুমাইয়া আবার পালিয়ে চলে আসে হুসাইনের কাছে এবং তারা ২৪শে নভেম্বার ফের বিয়ে করে।কিন্তু এই বিয়েটাকে বরাবরের মত মানতে নারাজ সুমাইয়ার পিতা মাতা। যার কারনে তিনি হুসাইনের বিরুদ্ধে অব্যাহত ভাবে অপহরন মামলার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সুমাইয়ার। এতে ক্ষ্যান্ত হননি তারা অব্যাহত রেখেছেন বিভিন্ন হুমকি।যার ফলে প্রান ভয়ে হুসাইন ও স্ত্রী সুমাইয়া এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্হিতিতে জীবন শস্কায় থাকা স্বামীকে বাঁচাতে নিরুপায় হয়ে যশোর আমলী আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া।

এদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ অব্যাহত হুমকির কারনে চরম উৎকন্ঠায় জীবন যাপন করছে হুসাইনের স্ত্রীসহ তার পরিবার।বিষয়টি উপর মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host