1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

চাটমোহরে হলুদ সরিষা ফুলে ছেয়েগেছে মাঠ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৫ সময় দর্শন

চাটমোহরে বিভিন্ন মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়েগেছে। করোনাকালে কৃষক স্বপ্নদেখছে নতুন করে বাচার। কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। সরজমিনে দেখাযায়, এ বছর চাটমোহরের হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা, বিলচলনসহ উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন কোনো পোকার আক্রমণ না থাকায় কৃষকরা স্বপ্ন দেখছে ভালো ফলনের। তুলনামূলক এ বছর সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। তাছাড়া সময়মত সার-কীটনাশক ব্যবহারের কারণে সরিষার আবাদ করতে কৃষকের কোনো প্রকার বেগ পেতে হচ্ছে না।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, উপজেলায় কয়েক দফা বন্যার পানি আসায় মাঠ থেকে পানি নামতে দেরি হয়েছে। এছাড়া মাঠের মধ্যে জলাবদ্ধতার কারণেই অনেকেই সরিষা বিজ ফেলতে পারেননি। তাই এ বছর সরিষা আবাদ কম হয়েছে। উপজেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৯শত হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল, ৬ হাজার ২০০শত হেক্টর।
কৃষি অফিস থেকে উপজেলার ১ হাজার ৮শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বিজ ও ২০ কেজি সার দেওয়া হয়েছে। কৃষককে সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। সরিষা চাষের পদ্ধতি ও পোকার আক্রমন হলে কি করনীয় সে বিষয়ে কৃষকদের সচেতন করেছেন। তাছাড়া কর্মকর্তারা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন।

চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া গ্রামের কৃষক জামাল উদ্দিন মোল্লা বলেন, এ বছর আমি ৮ বিঘা সরিষার আবাদ করেছি, আবহাওয়া এখন পর্যন্ত ভালো থাকায় সরিষার চারায় কোন ক্ষতি হয়নি, অনেক সুন্দর ফলন হবে আশা করছি দরাপপুর গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, সাড়ে ৭ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি কিন্তু বিলের পানি সঠিক সময়ে না নামায় অনেক দেরিতে সরিষা বীজ রোপন করেছি, আশা করছি আবহাওয়া ভালো থাকলে এবার প্রতি বিঘা জমিতে ৫-৬ মণ হারে সরিষা ঘরে তুলতে পারবো। করোনাকালীন কৃষকের ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে উঠবে এই সরিষার মধ্যে দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host