1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নতুন রূপে করোনা ইংল্যান্ডে, তৃতীয়বারের মতো লকডাউন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২৩ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি আকারে শুরু হওয়ার জেরে আগামীকাল বুধবার থেকে তৃতীয়বারের মতো লকডাউনে যাচ্ছে গ্রেটার লন্ডন সিটির ৩২ টি বারোসহ (প্রশাসনিক বিভাগ) আশেপাশের বেশ কিছু এলাকা।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যাসেক্স এবং হার্ডফোর্ডশায়ারের কিছু অংশসহ লন্ডনে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে আরোপিত হবে করোনার সর্বোচ্চ বিধি-নিষেধ টিয়ার থ্রি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লন্ডনে এক সপ্তাহে প্রতি এক লাখ মানুষে ২৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইংল্যান্ডের যে কোনো অঞ্চলের তুলনায় এই সংক্রমণ সর্বাধিক।

লন্ডনে টিয়ার থ্রি আরোপের মাধ্যমে নতুন করে ইংল্যান্ডের প্রায় ১০ মিলিয়ন মানুষ এই শীতে টিয়ার থ্রির কবলে পড়বে। এ নিয়ে ইংল্যান্ডের ৬০ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ৩৪ মিলিয়ন মানুষকে এই শীতে করোনার সর্বোচ্চ বিধি-নিষেধ টিয়ার থ্রির সঙ্গে বসবাস করতে হবে।

এদিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনার নতুন রূপে সন্ধান মিলেছে। নতুন এই ভাইরাসে দক্ষিণাঞ্চলের অন্তত ৬০ টি এলাকায় ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন, হেলথ সেক্রেটারী মেট হ্যানকক।

বুধবার থেকেই কার্যকর হওয়া নতুন এই বিধিনিষেধে, পরিবারের সদস্য নয় এমন ৬ জন ঘরের ভিতরে, প্রাইভেট গার্ডেনে, আউটডোর ভেন্যুতে মিলিত হতে পারবে না। তবে বাইরের খোলা জায়গায় যেমন পার্কে, সমূদ্র সৈকতে মিলিত হতে পারবেন।

দোকানপাট, জিম, ব্যক্তিগত কেয়ার সার্ভিস, সেলুন খোলা থাকবে। তবে বার, পাব, ক্যাফে এবং রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ থাকবে। শুধু টেইকওয়ে সার্ভিস দেয়া যাবে। অভ্যন্তরীন ভেন্যু থিয়েটার বন্ধ থাকবে।

জনসাধারণকে টিয়ার থ্রি এলাকায় ভ্রমণে  না আসার  অনুরোধ করা হয়েছে।  ধারণা করা হচ্ছে, ইতিহাসে এবারই প্রথম ঘরবন্দী  ক্রিসমাস ও নিউ ইয়ার পালন করবে লন্ডনের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host