1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন সভাপতি নিখিল সম্পাদক চঞ্চল

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৬ সময় দর্শন

পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন। শ্রী নিখিল কুমার সাহা সভাপতি, আবু হানিফ মোহাম্মদ মোহাইম্মিনুল হোসেন চঞ্চল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা। সাধারন সম্পাদক আবু হানিফ মোহাম্মদ মোহাইম্মিনুল হোসেন চঞ্চলের পরিচালনায় এসময় সম্মেলন উদ্ধোধক করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া।

সম্মেলনে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, প্রচার সম্পাদক আলহাজ কামিল হোসেন, দপ্তর সম্পাদক এ্যাড, আব্দুল আহাদ বাবু, ত্রান বিষয়ক শাওয়াল বিশ^াস, শ্রম বিষয়ক সম্পদক সরদার মিঠু আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল রহিম পাকন, আটঘরিয়া আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নু দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল প্রমূখ।

প্রথম অধিবেশনে আলোচনা শেষে দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে সভাপতির দায়িত্ব গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শগিদুল ইসলাম রতন। পরে দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের ১৮জন ভোটারদের সর্মথনে নিখিল কুমার সাহাকে সভাপতি এবং চঞ্চলকে সাধারন সম্পাদক পদ ঘোষনা করা হয়। উক্ত সম্মেলনে দেবোত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি /সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host