1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

৩৫ বছর ধরে বিনা খরচে কুরআন শেখাচ্ছেন হাফেজ আব্দুল হান্নান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭২১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: কুরআন প্রেমিক হাফেজ আব্দুল হান্নান দেশ ও জাতির জন্য এক অনুপ্রেরণার নাম। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামে দীর্ঘ ৩৫ বছর ধরে বিনা খরচে পবিত্র কুরআনুল কারিম পড়ান তিনি। তার অধীনে কুরআন শিখছেন প্রায় ১০ হাজার শিশু ও কিশোর।

১৯৮৪ সালে নিজ বাড়ির আঙিনায় গ্রামের ছেলেমেয়েদের কুরআন পড়ানো শুরু করেন আব্দুল হান্নান। সময়ে ব্যবধানে তার কুরআন ক্লাসে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় সকালের এ কুরআন ক্লাসের জন্য ঘর নির্মাণ প্রয়োজন হয়ে পড়্ ১৯৮৬ সালে হাফেজ আব্দুল হান্নান নিজ পাড়ির পাশে পৈত্রিকসূত্রে পাওয়া বাড়ির পাশে রাস্তার সংলগ্ন ১ কাঠা জায়গার ওপর গড়ে তোলেন একটি মক্তব। এ ঘরেই দীর্ঘদিন চলতে কুরআন শেখার কাজ।

৯ বছর পর ১৯৯৫ সালে তার বাবা আব্দুল আজিজ শেখ তাকে মক্তব নির্মাণে আরো ১ কাঠা জমি দেন।হাফেজ আব্দুল হান্নানের কুরআন শিক্ষার এ কাজ এখন শুধু তার গ্রামেই নয়, বরং পাশ্ববর্তী অনেক গ্রামেও তিনি ফ্রি কুরআন শেখার এ কাজ চালু করেছেন। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী সকাল বেলা তার তত্ত্বাবধানে পরিচালিত মক্তবে কুরআন শিখছেন।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর আমলকারী অনন্য ব্যক্তিত্ব হাফেজ আব্দুল হান্নান। হাদিসে পাকে প্রিয়নবি ঘোষণা দেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।’

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ ঘোষণাই বাংলাদেশের সীমান্তপল্লী কুষ্টিয়ায় কুরআনের বাগান গড়ে তুলেছেন হাফেজ আব্দুল হান্নান।

কুরআন শিখতে এসে যেসব শিক্ষার্থী পবিত্র কুরআনের কপি কেনার সামর্থও থাকে না, তাদেরকে বিনামূল্যে পবিত্র কুরআনের কপিও সরবরাহের ব্যবস্থাও করেন হাফেজ আব্দুল হান্নান।

কুরআন শেখানোর কারিগর হাফেজ আব্দুল হান্নান কুরআন শেখানো ও এর তত্ত্বাবধানে তিনি কোনো বেতন গ্রহণ করেন না। বরং একটি মসজিদে ইমামতি ও ২ বিঘা জমি চাষাবাদেই চলে তার সংসার। হাফেজ আব্দুল হান্নানের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host