1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

দিল্লীতে গৃহবন্দী করে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২৩ সময় দর্শন

কৃষক আন্দোলনে সমর্থন জানানোর কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপর থেকেই তাকে গৃহবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ।

মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে  মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার বিষয়টি খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ ৷

টানা ১২ দিন ধরে কৃষক সংগঠনগুলি তাদের বিক্ষোভ জারি রেখেছে কেন্দ্র সরকারের আনা ৩ টি কৃষি আইনের বিরুদ্ধে। দিল্লি সরকারের তরফ থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু বর্ডারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল-ই দিল্লির প্রথম এমন মুখ্যমন্ত্রী, যিনি কেন্দ্রের বিরুদ্ধে চলা বিক্ষোভের পরিদর্শনে গেলেন। তিনি বলেন, “কৃষকদের সব রকম দাবিকে আমি সমর্থন করি। ওদের এই বিক্ষোভের পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমি এবং আমাদের দলের নেতারা প্রথম থেকেই কৃষক নেতাদের পাশে আছি। আন্দোলনের শুরুতে দিল্লি পুলিশের তরফে, ৯টি স্টেডিয়ামকে জেলে রূপান্তরিত করার জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু চাপের মুখেও আমি অনুমতি দিইনি।” তিনি আরও বলেন, “আমাদের দলীয় নেতারা এবং আইনসভার সদস্যরা প্রথম থেকেই আন্দোলনকারীদের জন্য স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন। আমিও এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, বরং স্বেচ্ছাসেবক হিসেবেই এসেছি। কৃষকরা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host