1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

সাকিবের সঙ্গে খেলবেন মাশরাফি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: মাশরাফিকে দলে নিতে চেয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৪টি দল। নিয়ম অনুযায়ী। একের অধিক দল মাশরাফিকে পেতে চাইলে লটারির মাধ্যমে ঠিক করা হবে। ফিটনেস টেস্টে আশানুরূপ রেজাল্ট করায় লটারিতে মাশরাফিকে পেয়েছে জেমকন খুলনা। তাই এই টুর্নামেন্টে সাকিব-মাহমুদউল্লাহদের সাথে খেলবেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সকালে বিপ টেস্ট দিয়েছেন জাতীয় দলের সবচেয়ে সফলতম অধিনায়ক। বিপ টেস্টে তার ফল এসেছে ১০.৭। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় বেশ সাবলীল ছিলেন মাশরাফি। রানিংয়ে তেমন জড়তাও ছিল না। এছাড়া তার কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় আজ। নেগেটিভ আসলে সোমবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন মাশরাফি।

মাশরাফিকে নিয়ে ইতোমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে ফরচুন বরিশাল, পরে জেমকন খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীও তার জন্য বিসিবিকে চিঠি দেয়। নিয়ম অনুযায়ী, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনও দল তাকে দলে নিতে পারবে। একাধিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।

মাশরাফি সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলাঘরের বিপক্ষে ৭ ওভার বল করেন। ৩৪ রান খরচায় সেদিন কোনো উইকেট পাননি। মেডেন ওভার ছিল একটি। ব্যাট হাতে করেছিলেন ১ রান।

তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host