1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

যুদ্ধশিশুদের নিয়ে মিন্নির গান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: কিছুদিন আগে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে গান করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের প্রথম নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। এবার তিনি যুদ্ধশিশুদের নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন। এ গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। গানের শিরোনাম ‘যুদ্ধশিশু’।

খায়েম আহমেদ ও মিন্নির যৌথ সংগীতায়োজনে গানটিতে লিড গিটার বাজিয়েছেন দেশবরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার।

 একটি শিশুর জন্ম হলো রাস্তার ওপারে/কাঁদছে মা বুকে আঁকড়ে ধরে নিস্তব্ধ আধারে/কে তার বাবা কেউ জানে না, কোথায় যেন তার সব হারিয়ে গেছে/হঠাৎ একটি কুকুর ছানা এসে দাঁড়াল পাশে, শিশুটিকে ভালোবেসে/কত ব্যথার পরে চোখের জলে মা রেখেছে ধরে- এমন কথার গানটিতে গত শনিবার (৫ ডিসেম্বর) কণ্ঠ দিয়েছেন মিন্নি।

এ গান নিয়ে মিন্নি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আনতে গিয়ে যারা আত্মত্যাগ স্বীকার করেছেন তাদের জানাই হাজার সালাম। মুক্তিযুদ্ধে অনেক নারী সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তানি হায়েনাদের কাছে। অনেকে সন্তানও জন্ম দিয়েছেন। যারা যুদ্ধশিশু হিসেবে পৃথিবীর মুখ দেখেছে, বেড়ে উঠেছে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই এই গানটির আয়োজন।

গানটি শুনে কারো ভালো লাগলেই আমি খুশি। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমাদের ভালোবাসারা।’

মহান বিজয়ের (১৬ ডিসেম্বর) মাস উপলক্ষে গানটি তৈরি করছেন মিন্নি। চলতি সপ্তাহের মধ্যেই গানটির ভিডিওর কাজ সম্পন্ন করবেন বলে জানান তিনি। এরপরই চূড়ান্ত করবেন ‘যুদ্ধশিশু’ প্রকাশের দিনক্ষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host