1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই – কাজী শাকিল আহমেদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৩২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন এদেশের স্বাধীনতা। স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য  ভাংচুর ও অবমাননার কোন ক্ষমা নেই । এদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই  বলে মন্তব্য করেছেন “বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ”-্এর সভাপতি কাজী শাকিল আহমেদ । গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শাকিল আহমেদ বলেন, বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। মুসলিম,হিন্দু, খৃস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা । আমরা এ স্বাধীনতা কোন নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দিতে পারি না ।

এ সময় কাজী শাকিল আহমেদ এই ন্যাক্কারজনক কাজে অংশগ্রহনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক, কোনভাবেই তাদের ছাড় দেওয়া হবে না । জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শণ ও সংরক্ষণ সাংবিধানিক ভাবেই বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা। দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ।

এই ন্যাক্কারজনক কাজে অংশগ্রহনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবেে এবং এদের শাস্তির আওতায় আনতে হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host