1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

শেষ পর্যন্ত অভিনেত্রী প্রভাকে এমন প্রস্তাব দিলেন হিরো আলম!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: হিরো আলম আবারও আলোচনায়। টেলিফিল্মে অভিনয়, নিজের চলচ্চিত্রে নিজেই নায়ক হওয়ার পর এবার তিনি ‘গায়ক’ হিসেবে হাজির হয়েছেন। সম্প্রতি হিরো আলম জানিয়েছেন তার ‘সাহসী হিরো আলম’ সিনেমায় অভিনয়ের পাকা কথা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও তাসনুবা তিশা। যদিও দু’জনের কেউই কথা রাখেননি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘প্রভা ও তিশাকে আমাদের সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছিল। আমি সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে দু’জনই ‘করবেন না’ বলে জানিয়েছেন।’ আপনি নিজে তাদের সঙ্গে কথা বলেছিলেন কিনা? এই প্রতিবেদকের এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘আমি সরাসরি কথা বলিনি। অন্য একজন শিল্পীর মাধ্যমে অফার করেছিলাম। তারা প্রথমে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন। বলেছিলেন শিডিউল পিছিয়ে দিলে কাজটি করবেন। কিন্তু

ততদিনে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। ফলে শিডিউল পেছানো সম্ভব হয়নি।’এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মুকুল নেত্রবাদী জানান, প্রভা এবং তিশার সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে তারা অনাগ্রহী হওয়ায় কাগজপত্র করা হয়নি। পরে দু’জনের জায়গায় রাবিনা বৃষ্টি ও নুসরাতকে নেওয়া হয়।

উল্লেখ্য, হিরো আলমের সিনেমাটি প্রথমে শুরু করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি একদিন শুটিংও করেছিলেন। কিন্তু হিরো আলমের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি সিনেমাটি ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হন মুকুল নেত্রবাদী।‘সাহসী হিরো আলম’ মুক্তির পর প্রশংসা অর্জনে ব্যর্থ হয়। এরপর থেকেই নতুন করে সমালোচনা শুরু হয় হিরো আলমকে নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host