1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

সাকিব এবার ঠিকই জ্বলে উঠবেন, আফতাবের বিশ্বাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: প্রথম পর্বে মিনিস্টার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছিল জেমকন খুলনা। প্রথমপর্ব শেষে পয়েন্ট সমান (৪ ম্যাচে ৪ পয়েন্ট করে) থাকলেও নেট রানরেটে রাজশাহীর চেয়ে পিছিয়ে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছে খুলনা।

শুক্রবার ফিরতি পর্বের প্রথম দিন আবার মিনিস্টার রাজশাহীর মুখোমুখি জেমকন খুলনা। কি করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল? নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে না পারা দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান কি এ ফিরতি পর্বে জ্বলে উঠতে পারবেন?

খুলনার সহকারি কোচ আফতাব আহমেদ আশাবাদী। তার বিশ্বাস, সাকিব ঠিকই নিজেকে খুঁজে পাবেন। তার জন্য একটু সময় প্রয়োজন। অনুশীলনে খুব কাছে থেকেই সাকিবকে দেখছেন আফতাব। তার তার মনে হচ্ছে, ঠিকভাবেই চলছে সাকিবের সব, এখন শুধু মাঠে দেখানোর অপেক্ষা।

দলের তারকা এই অলরাউন্ডারকে নিয়ে আফতাবের মূল্যায়ন, ‘একটা বছর আমাদের বিরতি ছিল, সেখান থেকে এসে শতভাগ পাওয়াটা খুবই কঠিন। তারপরও ও যথেষ্ট চেষ্টা করছে এবং ম্যাচে ফিরেছে। আমার মনে হয়, ৪টা ম্যাচে আমরা একটা ভালো জায়গায় আছি, বাকি ৪ ম্যাচে হয়তো আরও ভালো রেজাল্ট হবে।’

খুলনার সহকারি কোচ ও জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান সবাইকে মনে করিয়ে দিলেন, সাকিব বিরতি কাটিয়ে ফিরেছেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার যে কোনো সময় স্বরূপে ফিরতে পারেন, বিশ্বাস তার।

আফতাবের ভাষায়, ‘একটা ছেলে যখন এক বছর পর আসে, তখন এসেই সবকিছু কাভার করা কঠিন। কোন সন্দেহ নেই, সবাই জানেন সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে যে কোনো সময় কামব্যাক করবে। কিন্তু সে ভালো শেপে আছে। প্রথম দুই ম্যাচ থেকে এখন বেটার শেপে আছে। ইনশাআল্লাহ পরের চার ম্যাচে ভালো কিছু দেখবেন আশা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host