1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৫ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালারি গিসকার্ড ডিএসটেইন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৪ বছর। গতকাল বুধবার (২ নভেম্বর) ফ্রান্সের ইউরোপ ওয়ান রেডিও এখবর নিশ্চিত করে। খবর রয়টার্সের।

গত সেপ্টেম্বরে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর নভেম্বর মাসের ফ্রান্সের টাউরস শহরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

১৯২৬ সালে গিসকার্ড ডিএসটেইন জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০-এর দশকে ইউরোপীয় একীভূতকরণের মূল স্থাপতি ছিলেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের নেতৃত্ব দেন গিসকার্ড।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ফরাসি সমাজকে আধুনিক চিন্তাধারায় গড়ে তুলেন তিনি। তার আমলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ ও গর্ভপাতের অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় একীভূতকরণের অন্যতম স্থপতি ছিলেন এই ফরাসি প্রেসিডেন্ট।

শার্লি ডি গলের দীর্ঘ শাসনের পর তিনি ক্ষমতায় আসেন। এর পর অর্থনীতিকে উদারীকরণ ও সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে তিনি বেশ কিছু উদ্যোগ নেন। এরপরও সমাজতান্ত্রিক ফ্রান্সকোস মিটার‌্যান্ডের কাছে পুননির্বাচনের চেষ্টায় তিনি হেরে যান।

বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সাত বছরের শাসনামলে এক রূপান্তরিত ফ্রান্স উপহার দিয়েছেন তিনি। তার নির্দেশনা আজও আমাদের পথ চলার পাথেয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host