1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াকে ৩০৩ লক্ষ্য দিল ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৫ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের লক্ষ্য দিল সফরকারী ভারত। শুরুর বিপদ কাটিয়ে সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে ৯২ রান করেন হার্দিক পান্ডিয়া।

ক্যানবেরায় টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলদের ব্যর্থতায় ধুঁকছিল সফরকারীরা। ৬৩ রান করে কোহলি যখন আউট হন, তখনও বিপদে দল।

সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ১৮ ওভার অবিচ্ছিন্ন থাকেন রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়া। ওভারপ্রতি আটের ওপর রান তুলে এই যুগল যোগ করেন ১৫২ রান। দু’জনই হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর শেষদিকে হাত খুলে খেলেছেন। ফলে শেষ পাঁচ ওভারে ভারত পায় ৭৬ রান।

৫০ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৭৬ বলে ৭ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে হার না মানা ৯২ রানে মাঠ ছাড়েন হার্দিক।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশটন অ্যাগার ৪৪ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। একটি করে উইকেট লাভ করেন জশ হ্যাজলেউড, শন অ্যাবট আর অ্যাডাম জাম্পা।

তিন ম্যাচ সিরিজের ০-২ এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সম্মান রক্ষার ম্যাচে ক্যানবেরার এই মাঠে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১০ বারের মধ্যে ৯ বারই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host