1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

অসুস্থতা নিয়েই ভারতের বিরুদ্ধে রূপকথার ইনিংস খেলেন স্মিথ!

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৮ সময় দর্শন

সফরকারী ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচে কাকতালীয়ভাবে ৬২ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্টিভ স্মিথ। তিনি জানিয়েছেন, রবিবার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ার কথা। সিডনিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন সকালে তাঁর মাথা ঘোরার সমস্যা শুরু হয়। তাঁর কথায়, ‍’অনেকটা সময় তখন শরীর ভাল লাগছিল না। খেলতে পারব কি না সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না।’

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে সেরার সম্মান পাওয়া স্মিথ বলেছেন, ‘খুব মাথা ঘুরছিল। এক সময় মনে হচ্ছিল খেলতেই পারব না।’ পরিস্থিতি বেগতিক হতে পারে দেখে অস্ট্রেলীয় ক্রিকেট দলের চিকিৎসক লে গোল্ডিংকে ডাকা হয়। তিনিই সুস্থ করে তোলেন স্মিথকে।

অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘দলের চিকিৎসকই সুস্থ করে তোলেন আমাকে। যার ফলে ভারতের বিরুদ্ধে আরো একটি ভাল ইনিংস খেলে দলকে সাহায্য করতে পেরেছি।’

রবিবারেই সিরিজ ২-০ জিতে যাওয়ায় বুধবার শেষ ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host