1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

স্বামীর ৪র্থ বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ৩ স্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৬৮৪ সময় দর্শন

অনলাইনে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন এক যুবক। সেটা দেখেই হাসির রোল পড়ে যায় পরিচিতসহ আশপাশের মানুষের মাঝে। কারণ এটা হবে ওই যুবকের ৪র্থ বিয়ে। তবে মানুষের হাসিতে কিছুই যায় আসে না ওই যুবকের, বিয়েটা করবেনই তিনি। আর তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তার বাকি তিন স্ত্রীর। শুধু সমর্থন নয়, স্বামীর বিয়ের জন্য পাত্রীও খুঁজতে শুরু করেছেন তারা। খবর গালফ টুডের।

জানা গেছে, ওই যুবকের নাম আদনান। পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা তিনি। ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন আদনান, তখন তিনি স্কুলের ছাত্র। প্রথম স্ত্রীর নাম শুম্বল। এরপর একে একে আরও ২টি বিয়ে করেছেন আদনান। তার দ্বিতীয় স্ত্রীর নাম শুবানা এবং তৃতীয় স্ত্রী শাহিদা।

আদনানের প্রথম স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে এক জনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা। তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। কোনওদিন ঝগড়াঝাটি শোনেনি প্রতিবেশীরা। শুধু মাঝে মধ্যে প্রত্যেকেই অভিযোগ করেন, শুধু তাকেই নাকি অবহেলা করেন আদনান।

এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন, চতুর্থ বিয়ের জন্য। তবে আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘‌শ’‌ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি।

এত বড় সংসার চালান কীভাবে?‌ এই প্রশ্নে আদনানের উত্তর, ছয়‌ কক্ষের বাড়ি আছে তার। মাসে সংসার চালাতে দেড় লাখ টাকার প্রয়োজন হয়। সেটুকু আয় হয়েই যায় তার।

আদনানের দাবি, প্রথম বিয়ের পরই তার ভাগ্য ঘুরে যায়। তার পর উন্নতি হতেই থাকে। আশা, চতুর্থ বিয়ের পর উন্নতির শিখরে পৌঁছাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host