1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

ইংল্যান্ডের সান্ত্বনার জয়

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৬৫ সময় দর্শন

উয়েফা নেশন্স লিগে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে উঠতে না পারলেও, লিগ পর্বের শেষ ম্যাচ আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

ওয়েম্বলিতে সফরকারী আইসল্যান্ডকে একেবারেই পাত্তা দেয়নি ইংলিশরা। ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। ফোডেনের পাস থেকে গোল করেন রাইস। ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মেসন মাউন্ট। হ্যারি কেইনের পাস থেকে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় আইসল্যান্ড। ম্যাচের শেষ ১০ মিনিটে জ্বলে ওঠেন ফিল ফোডেন। ৮০ ও ৮৪ মিনিটে পরপর দু’টি গোল করে ইংল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিনি।  ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বড় জয়েও সেমিফাইনালে উঠতে পারেনি থ্রি লাইন্সরা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host