1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

আজকের ফাইনালেই সেরাটা দিবেন তামিম?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৯৭ সময় দর্শন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আজ মঙ্গলবার মাঠে নামছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতান্সকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে লাহোর। দুটি ম্যাচই দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ইনিংসগুলো বড় করতে পারেননি এই বাহাঁতি।

প্রথম এলিমিনেটর ম্যাচে ২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৮ রান করেছিলেন তামিম। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আরো স্বাচ্ছন্দে খেলেছেন তামিম ইকবাল। ৫টি চারের সাহায্যে ২০ বল থেকে ৩০ করে দলকে এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা। ইনিংস দুটি খুব বড় না করতে পারলেও দুটি ম্যাচই ছিলেন টি-টোয়েন্টি মেজাজে, আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেনও নিখুঁত। ব্যাট হাতে আত্মবিশ্বাসীই মনে হচ্ছে তাঁকে। তাই আজকের ফাইনাল ম্যাচেই হয়তো তামিমের সেরাটা দেখা যেতে পারে। বড় ম্যাচে বরাবরই ভাল খেলেন তামিম । ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। আজ আরো একটি টি-টোয়েন্টি লিগের ফাইনালে মাঠে নামছেন তিনি। তাই আজকের ফাইনালেও তামিমকে দেখা যেতে পারে বিধ্বংসী রূপে।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে তামিমদের প্রতিপক্ষ বাবর আজমের করাচি কিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host