1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭ রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নববধূর সাজে বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬২৩ সময় দর্শন

বিদ্যা সিনহা মিম প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে হাঁটছেন। নাটক, বিজ্ঞাপনে নিজের জাত চিনিয়ে এবার থিতু হয়েছে বড়পর্দায়। এসবের বাইরে প্রায়ই ব্রাইডাল শুটে অংশ নেন মিম। যার ফলে, একাধিকবার বউয়ের সাজে দেখা গেছে তাকে।

এবার প্রথমবারের মতো জামদানী শাড়িতে বউ সাজলেন বিদ্যা সিনহা মিম। নিজের ভেরিফায়েড ফেসবুকে সে ছবি শেয়ার করে এ তথ্য জানিয়েছেন মিম নিজেই।

সাদা জামদানির সঙ্গে ভারি জুয়েলারিতে বেশ অপরূপা লাগছে মিমকে। এমনটা মন্তব্য নেটিজেনদের। ভক্তরা এ সাজের বেশ প্রশংসা করছেন ছবির কমেন্টস ঘরে।

শুধু ভক্তরাই নয়, শোবিজ অঙ্গনের অনেকেই প্রশংসা করেছেন মিমের এ সাজের। পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ! বিদ্যা সিনহা সাহা মিম খুব মিষ্টি আর মার্জিত পোস্ট। কি যে সুন্দর লাগছে তোমাকে।’ তার নিচেই ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা লিখেছেন, ‘জাস্ট স্পীচলেস’।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাইডাল শুটের জন্য ১০০ বারের বেশি বউ সেজেছেন মিম। তবে নিজের বিয়েতে একদম সাদামাটাভাবে সাজতে চান এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host