1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় সাকিব

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৫৬ সময় দর্শন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করবেন সাকিব আল হাসান। সে কারণে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতে গেছেন। ভারতে যাওয়ার পূর্বে বেনাপোল কাস্টমস হাউজে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত কাস্টমস কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন। 

কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সাকিব সরাসরি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও শত শত ক্রিকেট ভক্তরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণেই প্রিয় তারকাকে নিজেদের মাঝে পাননি ভক্তরা। সাকিবের জন্য চেকপোস্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 

সাকিব ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভীষণ জনপ্রিয়। ভারতের আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা থেকে কলকাতায় আসবেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অল-রাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান আয়োজক। সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব।বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টর মধ্য দিয়ে তিনি আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। মাঠে ফেরার আগে তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন প্রচারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host