1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭ রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

১৫ কেজি ওজন কমিয়ে ফিরছেন তনুশ্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৭৫ সময় দর্শন

১০ বছর পর বলিউডে ফের কামব্যাক করতে চলেছেন এক সময়ের মিস ইউনিভার্স তনুশ্রী দত্ত। পর্দায় ফেরার জন্য এরই মধ্যে ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, বিগত কয়েক বছর যখন আমার ওজন বেড়ে গিয়েছিল, অনেকেই সেটা আমাকে ‘বডি শেমিং’ করার সুযোগ হিসেবে ধরে নিয়েছিলেন। কিছু মানুষজন খুবই ধূর্ত প্রকৃতির। আমি সেই কারণেই এমন অনেকের সামনে আসিনি যারা আমাকে মোটা বলতে পারে বা আমার ওজন নিয়ে কথা বলতে পারে। তাদের কথা আমাকে আঘাত দিতে পারে।’

বরাবরের স্পষ্টভাষী তনুশ্রী ক্ষোভ উগরে দিয়েছেন তার ওজন নিয়ে কটূক্তি করা মানুষদের ওপর।
তার কথায়, ‘এই মানুষগুলো আদৌ আমাকে নিয়ে চিন্তিত নয়। আমাকে ছোট করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য তারা এ সব কথা বলে।’

শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন তনুশ্রী রীতিমত ডায়েট মেনে মেদ ঝরিয়ে ফিরেছেন অতীতের সেই চেনা চেহারায়।

তবে নায়িকা জানান ওজন বাড়লেও তার স্বাস্থ্যে তা কখনও প্রভাব ফেলতে পারেনি। শুধুমাত্র কাজের স্বার্থেই ওজন কমানোর সিদ্ধান্ত। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নতুন লুকের ছবি পোস্ট করে তাক লাগিয়েছেন তনুশ্রী।

খুব শিগগিরই তাকে দেখা যাবে বেশকিছু ছবি এবং ওয়েব সিরিজে। ২০১৮ সালে বলিউডে #মিটু ঝড় তিনিই নিয়ে এসেছিলেন। অনেক বিতর্ক, দীর্ঘ বিরতির পর আবার স্বমহিমায় তিনি ফিরছেন রুপালি পর্দায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host