1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

 উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষের করোনায় মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪০৩ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে রোববার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহী………রাজিউন)। তিনি অক্টোবরের ১৪ তারিখে করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউ’তে নেওয়া হয়। এখানে ২০দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে আসে। বহু শিক্ষার্থী ছুটে আসেন কলেজে। অনেককেই তাদের প্রিয় শিক্ষককের জন্য চোখের পানি ফেলতে দেখা যায়। কান্নায় ভেঙ্গে পড়েন তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা। সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ আসহাবুল হক জানান, ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ হিসেবে প্রায় ৪ বছর এই কলেজে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। মরহুম অধ্যক্ষের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host