1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

জুয়ায় প্ররোচনার অভিযোগে সৌরভ-কোহলিকে আদালতের নোটিশ

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৮৩ সময় দর্শন

জমে উঠেছে আইপিএল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্বের খেলা। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারত অধিনায়ক ভিরাট কোহালিকে নোটিশ পাঠালো মাদ্রাজ আদালত।

এ বছর আইপিএলের প্রায় ৬০ শতাংশই বাণিজ্যিকভাবে লাইভ টিভিতে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপের মাধ্যমে চলছে। আর এ টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ভিত্তি করে তৈরি করা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়ে ‘জুয়া’য় উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে।

মাদ্রাজে ফ্যান্টাসি অ্যাপে জুয়ার ফাঁদে অনেক তরুণ সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এর পরেই আইনজীবী মোহাম্মদ রিজভি আদালতে মামলা করেন। আর তার জন্যই সৌরভ-কোহলিদের পাঠানো হয় নোটিশ। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে।

শুধু সৌরভ এবং কোহালি নন, অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ প্রচার ও সমর্থনের জন্য দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং ভারতীয় সুপারস্টার দাজ্ঞুবাতি, সুদীপ ও প্রকাশ রাজের বিরুদ্ধেও নোটিশ পাঠিয়েছে বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পুগালেন্ধিকে নিয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।

এর আগেও গেমিং অ্যাপের নামে অনলাইন জুয়ায় প্রচার চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল ভিরাট কোহলির নামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host