1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

দেখে নিন আইপিএল প্লে অফ পর্বের সূচি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৭৫ সময় দর্শন

মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার  ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের প্রথম পর্বের খেলা। মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে অফে।

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বাই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের। নেট রান রেট কম থাকায় ১৪ পয়েন্ট নিয়েও বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি, পরদিন তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ। পরে ৮ নভেম্বর (রোববার) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অর্থাৎ মুম্বাই ও দিল্লি ফাইনালে যাওয়ার জন্য পাচ্ছে দুইটি করে সুযোগ। অর্থাৎ তারা যদি কোয়ালিফায়ার-১ ম্যাচটি হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর জয়ী দল।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্লে-অফ পর্বের সূচি

৫ নভেম্বর:  কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিট্যালস

৬ নভেম্বর: এলিমিনেটর: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

৮ নভেম্বর: কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী

১০ নভেম্বর: ফাইনাল: কোয়ালিফায়ার ১ এ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ এ জয়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host