1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

সবাইকে পবিত্র কোরানের আয়াত স্মরণ করিয়ে দিলেন ওজিল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৭০০ সময় দর্শন

ফ্রান্সে নৃশংস সন্ত্রাসী হামলায় শিক্ষক নিহত হওয়া এবং পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে মুসলিমবিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে।  সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে জড়ানোয় দেশটির ইসলাম ধর্মাবলম্বীরা শঙ্কিত হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সমালোচনা করছেন মুসলিমরা। এমন সময়ে মুখ খুললেন তুরস্কের মুসলিম পরিবারে জন্ম নেওয়া জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ফ্রান্স ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করে তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে না।

এক টুইটবার্তায় ওজিল লিখেছেন, ‘ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই।’ টুইটে একটি ছবিও যুক্ত করেছেন ওজিল। যাতে লেখা আছে পবিত্র কোরানের একটি আয়াত, ‘কেউ কাউকে হত্যা করল সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। আর কেউ একটি প্রাণ রক্ষা করল সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।’ এর আগে ফরাসি মুসলিম ফুটবল তারকা পল পগবাও নিজের সন্ত্রাসবিরোধী অবস্থান স্পষ্ট করেছিলেন। যদিও তাকে নিয়ে গুজব ছড়িয়েছিল ইংল্যান্ডের একটি পত্রিকা।

মেসুত ওজিল গত ফুটবল বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে জার্সি উপহার দেওয়া আর তার পক্ষে রাজনৈতিক কথা বলায় সমালোচিত হয়েছিলেন। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে আর জায়গাই পাননি। এতে তার ক্লাব ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কাগজে-কলমে এখনো আর্সেনালের খেলোয়াড় হলেও দলে জায়গা পাচ্ছেন না। এর পেছনে চীনের উইঘুর মুসলমানদের নিয়ে করা তার মন্তব্যের ভূমিকা আছে বলেই মনে করেন ওজিলের ঘনিষ্ঠরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host