1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২, আহত ২ ভাঙ্গুড়ায় রেলস্টেশনের নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিল্ডিং কর্মসূচি পালিত চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মহির উদ্দিনকে ছাত্রশিবিরের অভিনন্দন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২, আহত ২

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)।

আহত দুজন হলেন মহেলা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও শুকুরভাঙ্গা গ্রামের মোজাম আলী (৪৫)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কৃষিপণ্য নিয়ে অটোভ্যানে করে অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন কয়েকজন। পথে ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে বালুবোঝাই একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host