1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২, আহত ২ ভাঙ্গুড়ায় রেলস্টেশনের নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিল্ডিং কর্মসূচি পালিত চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মহির উদ্দিনকে ছাত্রশিবিরের অভিনন্দন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

ভাঙ্গুড়ায় রেলস্টেশনের নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দর্শন

ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেল চলাচল স্বাভাবিক রাখা এবং রেলওয়ের বিভিন্ন স্থাপনায় নাশকতা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে আনসার ও ভিডিপির ৯ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) থেকে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে মোট ৯ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে একজন এপিসি (অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার) এবং আটজন সাধারণ সদস্য রয়েছেন। তাঁরা ২৮ নভেম্বর ২০২৬ থেকে ২৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে সদস্যরা ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যরা প্রস্তুত রয়েছেন। জনগণের আস্থা ও ভরসা অটুট রাখতে সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host