‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিল্ডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভাঙ্গুড়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাহিদ সুলতান , ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে প্রাণিসম্পদের গুরুত্ব, উন্নত পশুপালন এবং দেশের অর্থনীতি ও রপ্তানি খাতে প্রাণিসম্পদের অবদান সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।