1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মহির উদ্দিনকে ছাত্রশিবিরের অভিনন্দন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

চলনবিলে সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার মিলনকেন্দ্র নওগাঁয় দিনব্যাপী চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সমীরণ সাহিত্য গণপাঠাগারের উদ্যোগে এ সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।

ড. মো. খায়রুজ্জামান মুননুর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি নুরুজ্জামান সবুজ ও অধ্যাপক মোত্তালিব শিশির সঞ্চালনা করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. মাহফুজা হিলালী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জাহিদুল ইসলাম এবং কবি ও গবেষক নুরে মোস্তফা বাবু।

অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী কবি মোল্লা আলী আজগরকে নগদ অর্থসহ গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

দিনব্যাপী এ সাহিত্য আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে সাহিত্য উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে চলনবিল অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির বিকাশ, কবি-সাহিত্যিকদের পারস্পরিক এবং নতুন প্রজন্মের কাছে সাহিত্যচর্চাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host