1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মহির উদ্দিনকে ছাত্রশিবিরের অভিনন্দন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দর্শন

বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০ জনকে গুম করা হয়েছে এবং বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালে মাত্র ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তাঁদের অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এত মানুষের প্রাণহানি ও হতাহতের পরও যারা দেশে হুমকি দিচ্ছে এবং আগুন জ্বালাচ্ছে, তাদের এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করে কোনো লাভ হবে না। দেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাবেন। একই সঙ্গে অতীতের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।

মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কেউ তা চেয়ে চেয়ে দেখবে—এমনটি ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দল অবস্থান নেবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের নেতাকর্মী যেন মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে তদবির না করেন। মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host