শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।
এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলাধুলা থেকে বাদ পড়ছে কি না।
এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সম্প্রীতি এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।