পাবনার ভাঙ্গুড়ায় নতুন গতির অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শরৎনগর বাজারস্থ সাহেব মার্কেটের দ্বিতীয় তলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিভ ইন্টারনেট এর সিইও তৌহিদ হোসেন।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম ও কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম হানিফ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ।
অনুষ্ঠানে বক্তারা, গ্রাহকদের মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু জানান, দেশের ৩৭ টি জেলায় নতুন গতির অলিভ ইন্টারনেট এর শাখা অফিস রয়েছে। সেখান থেকে সাশ্রয়ী রেটে ৮ টি প্যাকেজের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে। তার মধ্যে ৪৫ এমবিপিএস ৫০০ টাকা, ৬৫ এমবিপিএস ৫৫৯ টাকা, ৭৫ এমবিপিএস ৬০০ টাকা, ৮৫ এমবিপিএস ৮০০ টাকা, ১৩০ এমবিপিএস ১০০০ টাকা, ১৪৫ এমবিপিএস ১২০০ টাকা,১৭০ এমবিপিএস ১৫০০ টাকা ও ২২০ এমবিপিএস ২০০০ টাকা।