1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

উল্লাপাড়া মডেল থানার হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫৯১ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোঁড় নদীর কালিগঞ্জ খেঁয়াঘাটের নৌকা ৩ দিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই খেঁয়ায় অন্তত নদীর দুপারের ১৫ টি গ্রামের ২ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। কালিগঞ্জ খেয়াঘাটের ফুলজোঁড় নদী পার হয়ে সিরাজগঞ্জ শহর,জামতৈল,কামারখন্দ এবং উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের লোকজন চলাফেরা করে এই খেয়া ঘাটে। অনেকটা ব্যস্ততম নৌকা ঘাট।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে খেয়াপার আবারও শুরু হয়েছে। এতে জনসাধারণের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটেছে। কালিগঞ্জ খেয়াঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ জানান চর-কালিগঞ্জের লোকজন খেয়াঘাট ভাংচুর এবং খেঁয়া চলাচলে বাঁধা দিয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ৩ দিন যাবৎ আমরা নিরাপত্তাহীনতার কারণে খেয়াপার বন্ধ রাখছিলাম, পুলিশের সহযোগিতায় আবারও খেঁয়া চালু করেছি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান খেয়াপার বন্ধ থাকার বিষয়টি জানা ছিলো না পরবর্তী জানতে পেরে খেয়াপার আবারও শুরু করা হয়েছে। খেঁয়া পারাপারে কেউ বাঁধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ বুধবার (২০ অক্টোবর) সকালে চরকালিগঞ্জের মোঃ শাহাজ এর নেতৃত্বে আরিফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন, আলহাজ, আলতাফ, এরশাদসহ ১০/১৫ জন যুবক লাঠিসোঠা নিয়ে খেয়াঘাটে হামলা চালায়।

 

তারা খেয়াঘাট, ঘাটের মূল অফিস ঘর, খেয়া নৌকা ও পাশের হাঁসের খামার ভাংচুর করে। এ সময় বস্তায় ভরে খামার থেকে ৬ শতাধিক হাঁস নিয়ে যায় তারা। সবমিলিয়ে রাজুর ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ টাকা। এই মর্মে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে খেয়া ঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host