পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খানমরিচ ইউনিয়ন অটো ইজিবাইক ও মোটর মালিক সমিতি এর আয়োজন করে।অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অটো ইজিবাইক ও মোটর মালিক সমিতির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।