1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

নাগরপুরে মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫২২ সময় দর্শন
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের নাগরপুরে লুকিমুদ্দিন ওরফে লোকমান (৪৮)নামের মৃত্যু দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে পুলিশ  গ্রেফতার করেছে। সে উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
শনিবার ভোর ৫টায় ভারড়া গ্রামের নিজ বাড়ী থেকে নাগরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ। তিনি (ওসি) জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং ০১(০৮)১৩ ধারা ৩০২/৩৪ পেনাল কোড জি আর সাজা নং ৩৮/২০ প্রসেস নং ৩৮/২০ তারিখ ০৫/০৩/২০২০) অভিযুক্ত আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমানকে আদালত মৃত্যু দন্ডের আদেশ দেন। সে দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফজলুর রহমান, মো.সিরাজুল ইসলাম ও এএসআই মো. জহিরুল আলম জহির, সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় ২০১৩ সালে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার তদন্ত রিপোর্টে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বাদী আসাদুজ্জামান নিজেই সঙ্গীয় আরো ৪ জনকে নিয়ে নিজের পিতাকে হত্যা করে। বাকী ৪ আসামী হলেন, লুকিমুদ্দিন ওরফে লোকমান, জহির উদ্দিন জরু, আ. মান্নান ও আওয়াল। পরে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত বাদী হয়ে মোট ৫ জনকে আসামী করে চার্জশিট দাখিল করেন। আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমান, আ. মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host