পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা বড়িসহ আবু হুরাইয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের সারুটিয়া ওয়াপদা বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়। আটককৃত হুরায়রা পৌরশহরের মসজিদপাড়া মহল্লার বারিক হোসেনের ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে আবু হুরায়রা মাদকদ্রব্য ইয়াবা বড়ি বিক্রির জন্য সারুটিয়া ওয়াপদা বাঁধ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করে। এ সময় মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি সাকিউল আজম বলেন, এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।