1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন জাহেদ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ রাতে নেশা আর দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ভাঙ্গুড়ার ১৭ শিক্ষকের মাদ্রাসা থেকে এক শিক্ষার্থী পাস পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে সরকারি সম্মানী ভাতার আওতায় যে পথে আপা হেঁটেছেন, সেই পথে হাঁটলে মক্কা নয়, দিল্লি যেতে হবে-জামায়াত আমির জ্বালানি নিরাপত্তা নিয়ে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ সময় দর্শন

পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪  ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিলচলন ও ছাইকোলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

সংশ্লিস্ট সুত্রে জানা গেছে,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রদীপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স  বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবর রহমানকে ১০ হাজার টাকা ও মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলীকে ১০ হাজার টাকা এবং বিলচলন ইউনিয়নের বিসিআইসি সার ডিলার কুমারগাড়া গ্রামে মেসার্স পাওয়ার ট্রডার্সের মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ,কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিলচলন ইউনিয়নের প্রশাসক মতিয়ার রহমান, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এই ৪জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host