1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দর্শন

পাবনার চাটমোহরে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দূর সম্পর্কিয় এক নানার বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত নানাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নানা মাসুদ রানা (৪৭) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পার চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে। এ ব্যাপারে শিশুটির পিতা বনগ্রাম উত্তরপাড়ার আজাদ হোসেন মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

থানার এজাহার সূত্রে জানা গেছে,শুক্রবার সকাল ৮টার দিকে ওই বনগ্রাম উত্তরপাড়ার আজাদ মোল্লার মেয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী (৯) প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে দূর সম্পর্কিয় নানা মাসুদ রানা তাকে ডেকে নিয়ে কথা বলার এক পর্যায়ে কুপ্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পাশের পাটের জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশি এক মহিলা দেখে ফেললে মাসুদ রানা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির পিতা চাটমোহর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান,অভিযোগ পাওয়ার পরই মামলা রেকর্ড করে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host