1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

মহাঅষ্টমী আজ, এবার হচ্ছে না কুমারীপূজা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬৩০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে মহাঅষ্টমীর ঐতিহ্য কুমারীপূজার আয়োজন থাকছে না এবার। তবে আজ শনিবার (২৪ অক্টোবর) থাকছে মহাঅষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। ভক্তরা বাসায় বসেই অঞ্জলি দেবেন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে গতকাল সব মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। একই কারণে মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারীপূজা থাকছে না এবার। আজ শনিবার সকাল ৫টা ১৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাঅষ্টমীবিহিত পূজা ও মহাঅষ্টমীর ব্রতোবাস শুরু হবে। সকাল ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ২৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। সপ্তমী পূজার মতো অষ্টমী ও নবমী পূজার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্র্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল।

একই সময়ে মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্র্রচার করা হবে। বাড়িতে বসেই এবার ভক্তরা মায়ের চরণে অঞ্জলি দেবেন বলে জানান তিনি।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠলেও করোনাভাইরাস মহামারির কারণে এবারের আয়োজন ও পূজায় অংশগ্রহণ সীমিত ছিল। তার ওপর দিনভর প্রবল বর্ষণের কারণে রাজধানীর মণ্ডপগুলো ছিল অনেকটা ফাঁকা। পূজা শেষে স্বল্পসংখ্যক ভক্ত মণ্ডপে অঞ্জলি দিয়েছেন। তবে বাসায় থেকে অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন টেলিভিশন ও ফেসবুকে সরাসরি অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়। পূজামণ্ডপগুলো সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে যায়।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুরে বিভিন্ন পূজামণ্ডপে করোনামুক্তি, দেশ-জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত প্রার্থনাসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host